সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১০:৫৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১০:৫৮:৪৭ অপরাহ্ন
বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
ছাতক প্রতিনিধি :: ছাতকে সড়ক দুর্ঘটনায় হোসাইন আহমদ নামের ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সে উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নুর আলীর পুত্র ও নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল। শনিবার (১০ মে) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, এনা পরিবহনের সুনামগঞ্জগামী একটি বাস (ঢাকা-মেট্রো-১৫-৪৪৫৭) পথচারী ওই শিশুটিকে পিষ্ট করে দ্রুত চলে যায়। পরে পুলিশ বাসটিকে শান্তিগঞ্জ এলাকায় আটক করে। ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স