সুনামগঞ্জ , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে”

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১০:৫১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১০:৫১:৪৪ অপরাহ্ন
পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টায় উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে ‘শান্তিগঞ্জ উপজেলাবাসী’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ একটি মীমাংসিত বিষয়। কারণ পার্লামেন্টে আইন পাস করে এর স্থান নির্ধারণ করা হয়েছে। যারা এটা নিয়ে বিরোধিতা করছেন তারা ষড়যন্ত্রকারী। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে দুটি সেশনে ক্লাস শুরু হয়ে গেছে। তাই শিক্ষার্থীদের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে পূর্ব নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শুরু করা উচিত। তা না হলে শিক্ষার্থীদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়বে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। তারা বলেছেন নির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয় হবে এবং তারা এর কাজ দ্রুত শুরু করার চেষ্টা করছেন। তবে আমাদের থেমে থাকলে হবে না বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। জেলা যুবদল নেতা মোফাসসির আহমদ হৃদয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, সদর জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা রমজান হোসাইন, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ স¤পাদক সুয়েব আহমদ, শ্রমিক ফেডারেশনের নেতা নজরুল ইসলাম, শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী ময়না মিয়া, ব্যবসায়ী আব্দুল লতিফ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইছমতপাশা, জামির মিয়া, আব্দুল কাইয়ূম, ওয়াকিব মিয়া, যুবদল নেতা ফরুক মিয়া, আরজু মিয়া, আলম খান, নাজমুল হোসেন, আব্দুল অজুদ, শহিদ মিয়া, মাফি মিয়া, মনসুর মিয়া, ছাত্রদল নেতা সালেহ আহমদ লিটন, মুর্শেদ আহমদ হৃদয়, নাইমুর রহমান রেজুয়ান, তপু ইসলাম ইমন, মিসবাহ আহমদ, তকিন, মাহিন ,মাহি, বাহরিয়া, জাহেদ মিয়াসহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ