সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১০:৪৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ১২:২৮:৩৬ পূর্বাহ্ন
জামালগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
স্টাফ রিপোর্টার ::
মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।

জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শনিবার (১০ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার।
জামালগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাফিজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বীন বারী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আবুল কাশেম তালুকদার, প্রবীণ রাজনীতিক-সমাজ সেবক মোহাম্মদ আব্দুর রব, উপজেলা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শ্রীকান্ত সাহা, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সমাজকর্মী রফিক আহমেদ, শিক্ষিকা হেনা পুরকায়স্থ, মাধবী রায়, শিউলী আক্তার, বিলকিছ আক্তার, সৈয়দা সাদিয়া আক্তার, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি রিপন তালুকদার, আলী আক্কাছ মুরাদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স