সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

জেলা জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১০:৪১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১১:৪২:৫৫ অপরাহ্ন
জেলা জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর ফখরুল ইসলাম বলেছেন, পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আল্লাহ আমাদের জন্য কুরআনুল কারীম দিয়েছেন। কুরআনের বিধান পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে হয়। পরকালীন এই সাফল্যই মুমিন জীবনের চূড়ান্ত লক্ষ্য। তিনি শনিবার বিকালে সুনামগঞ্জ জেলা জামায়াত আয়োজিত দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, রাসুলে কারীম (সা.) বাস্তব জীবনে কুরআনের প্রতিচ্ছবি ছিলেন। রাসুল (সা.) দেখানো ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে দায়িত্বশীলগণকে বাস্তব জীবনে কুরআনের অনুসারী হতে হবে। দুনিয়ার চাহিদার মোহে পড়ে ইসলাম বহির্ভূত জীবন যাপন থেকে বিরত থাকতে হবে। ঋণমুক্ত জীবন পরিচালনায় অভ্যস্ত হতে হবে। পরিবার, সন্তানদেরকে এর আলোকে গড়ে তুলতে হবে। তিনি বলেন, জামায়াত দায়িত্বশীলদেরকে সংগঠনের দায়িত্ব পালনে যতœশীল হতে হবে। একই সাথে পিতামাতা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, পাড়াপ্রতিবেশীর হক আদায়েও সচেষ্ট হতে হবে। মানবিক মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। দেশের মানুষ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। এজন্য নিজেদেরকে উপযোগী করে গড়ে তুলতে হবে। দায়িত্বশীলদেরকে আনুগত্য ও শৃঙ্খলা প্রদর্শনের ক্ষেত্রে নজির স্থাপন করতে হবে। দেশের মানুষের অধিকার ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। অর্থনৈতিক কুরবানির মাধ্যমে সংগঠনের পাশে দাঁড়াতে হবে। জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান-এর সভাপতিত্বে ও তারবিয়াত সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদের পরিচালনায় ক্যা¤েপ বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামস উদদীন, মোমতাজুল হাসান আবেদ, সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট মো. নূরুল আলম, অধ্যক্ষ মো. আব্দুল কবির, অফিস সেক্রেটারি মো. নূরুল ইসলাম, জেলা মজলিসে শূরার সদস্য মাওলানা মো. হাবিবুর রহমান। ক্যাম্পে বিভিন্ন উপজেলা ও পৌরশাখার বাছাইকৃত দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু