সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
২৩০ জন আহত যোদ্ধা পেলেন ২ কোটি ৩০ লাখ টাকা

সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৩:৩৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৩:৫৮:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ ছবি: চেক বিতরণ করছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া
তানভীর আহমেদ::
সুনামগঞ্জে জুলাই ২৪ গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে

শনিবার (১০ মে) বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে ‘সি’ ক্যাটাগরিতে ২৩০ জন আহতদের কে ১ লাখ টাকা করে ২ কোটি ৩০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এর আগে, অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত সকল যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর সভাপতিত্বে জুলাই ২৪ গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাসরিন আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।

পরে, আহতদের পক্ষে বক্তব্য রাখেন ফয়সাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে আহত সকলের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করতে পেরে জেলা প্রশাসন অত্যন্ত আনন্দিত। আপনারা সেই উত্তাল দিনে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে যে সাহস ও ত্যাগ দেখিয়েছেন, তা সত্যিই অতুলনীয়। আপনাদের এই আত্মত্যাগ বৃথা যায়নি এবং জাতি সবসময় আপনাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আমি গভীর কৃতজ্ঞতা জানাই সেই সকল যোদ্ধাদের প্রতি যারা সেদিন নিজেদের জীবন বিপন্ন করে মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। আপনাদের সাহস আমাদের অনুপ্রেরণা যোগায় এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমাদের পথ দেখায়। আপনাদের যে কোনো প্রয়োজনে জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে। তিনি বলেন, জেলা প্রশাসন এবং সরকার সবসময় আপনাদের পাশে আছে। এই আর্থিক অনুদান সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ। আমরা জানি, এই সামান্য সহায়তা আপনাদের কষ্টের সম্পূর্ণ উপশম ঘটাতে পারবে না, তবুও আশা করি এটি আপনাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে এবং চিকিৎসার ক্ষেত্রে সহায়ক হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু