সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

হাওরের সমস্যা স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগ নিন

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০১:৪০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০১:৪০:২৮ পূর্বাহ্ন
হাওরের সমস্যা স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগ নিন
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বিস্তীর্ণ হাওরাঞ্চল একটি অনন্য ভৌগোলিক ও পরিবেশগত অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও কৃষিপ্রধান অর্থনীতির জন্য হাওর অঞ্চল পরিচিত হলেও এখানে বসবাসরত মানুষের জীবনমান তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। প্রায় প্রতি বছর বন্যা, ফসলহানি, যোগাযোগের দুর্বলতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব হাওরবাসীর অন্যতম সমস্যা। আমাদের সুনামগঞ্জের হাওরাঞ্চল দেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবছর এই অঞ্চলের বোরো ধান দেশের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখে। তবে আগাম বন্যা, দুর্বল বাঁধ, অনিয়ম ও দেরি হওয়া বিল প্রদানের কারণে কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হন। তাই পানি স¤পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল্লাহ আল আরিফের সদ্য ঘোষিত বক্তব্যে হাওরের সমস্যা সমাধানে স্থায়ী উদ্যোগের অঙ্গীকার নিঃসন্দেহে এক আশাব্যঞ্জক বার্তা বহন করে। যুগ্ম সচিব যথার্থভাবেই বলেছেন, হাওরের প্রকৃতি, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন এখানকার মানুষরাই। স্থানীয় কৃষকদের অন্তর্ভুক্ত করে কাজ করার এ ধারা হাওর উন্নয়নে টেকসই ও কার্যকর সমাধান নিশ্চিত করবে। বিশেষ করে কাবিটা নীতিমালার প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাব গ্রহণ ও তা মন্ত্রণালয়ে আলোচনা করার উদ্যোগ নিঃসন্দেহে একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক পদক্ষেপ। এছাড়া যুগ্ম সচিবের বক্তব্যেই উঠে এসেছে যে, বাঁধ নির্মাণ শেষ হলেও বিল পরিশোধে দীর্ঘসূত্রিতা এখনো অন্যতম সমস্যা। এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। গত বৃহস্পতিবার মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া কর্তৃক “কৃষকদের নিয়ে আনন্দ আয়োজন” করার যে ঘোষণা এসেছে, তা শুধু উৎসব নয়, একটি দায়িত্বশীল ও মানবিক প্রশাসনিক মনোভাবের প্রকাশ। এই উদ্যোগ সফল হোক। তবে এটাও সত্য, কেবল আশ্বাস নয়, চলমান ও ভবিষ্যৎ কর্মকা-ে এই প্রতিশ্রুতিগুলোর প্রতিফলন ঘটাতে হবে। বাঁধ নির্মাণ, রক্ষণাবেক্ষণ, অর্থ ছাড় ও স্থানীয় অংশগ্রহণ, হাওরের জীববৈচিত্র্য রক্ষা, নদী রক্ষা, সর্বোপরি হাওরবাসীর জীবনমান উন্নয়ন - সবকিছুতেই চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সুশাসন। আমরা মনে করি, হাওরের সমস্যার স্থায়ী সমাধান তখনই সম্ভব, যখন স্থানীয় জনগণ, প্রশাসন ও নীতিনির্ধারকরা একযোগে কাজ করবেন এবং কথার চেয়ে কাজে অগ্রাধিকার দেওয়া হবে। আশা করি, এবারের অঙ্গীকার বাস্তবতায় রূপ নেবে, আর হাওরের কৃষক নতুন করে বিশ্বাস স্থাপন করতে পারবেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ওপর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা