সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্রদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০১:৫৩:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০১:৫৩:১৪ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্রদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ৮ মে বৃহ¯পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার সাওতুল হেরা ইসলামিয়া মাদ্রাসায় এই চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পের উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি নূর আহমদ। সঞ্চালনায় ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি বলেন, মানবসেবাই উত্তম সেবা। তাই মানুষের সেবা করতেই আমরা ‘দৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান এবং ডাচ-বাংলা ব্যাংকের সম্মানিত এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তার সহযোগিতায় সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র জনগণ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়মিত শিক্ষাবৃত্তিও প্রদান করা হয় বলে তিনি জানান। তিনি আরও বলেন, এই কাজের বিনিময়ে আমাদের কোনো প্রত্যাশা নেই, কেবল ডাচ্-বাংলা ব্যাংক ও আমাদের এমডি স্যারের জন্য আপনাদের দোয়া কামনা করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিরুল ইসলাম, জনতা চক্ষু হাসপাতালের পরিচালক (এফ অ্যান্ড এ) শ্যামল চন্দ্র তালুকদার এবং মেডিকেল অফিসার ডা. ঊর্মি পাল। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখে ছানি পড়া ২০ জন রোগী ও সাধারণ চক্ষু রোগে আক্রান্ত আরও ৩৭ জনসহ মোট ৫৭ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বাছাইকৃত ছানি রোগীদের জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনসহ ছানি অপারেশন করা হবে। স্থানীয় জনসাধারণ জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা