সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপি’র সদস্য হতে বাধা নেই : রিজভী

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০১:৪৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০১:৪৮:৫৪ পূর্বাহ্ন
আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপি’র সদস্য হতে বাধা নেই : রিজভী
সুনামকণ্ঠ ডেস্ক :: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের ক্লিন ইমেজ তথা পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই। এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহ¯পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো একসময় আওয়ামী লীগ করত, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত, লুটপাট, টাকা পাচার পছন্দ করতেন না। তাঁরা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তাঁরা আসতে পারেন। সমাজের সর্বস্তরের মানুষ বিএনপিতে যোগ দিতে পারেন ইঙ্গিত দিয়ে রুহুল কবির রিজভী বলেন, আমরা চাচ্ছি, সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক-শ্রমিকও হতে পারেন। এ ক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কি না - সেটা হলো প্রশ্ন। রিজভী জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। তিনি বলেন, আমরা টার্গেট করছি, ১ কোটির অধিক প্রাথমিক সদস্য সংগ্রহ করব। তিনি আরও বলেন, সমাজের সর্বক্ষেত্রের মানুষ, যারা বিএনপিকে পছন্দ করে, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন - এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ংকর দুঃশাসনের ছোবল নেই। সে ক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে। বিভিন্ন বিভাগীয় শহরে একটা করে উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করা হবে বলেও জানান রিজভী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স