সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

বিশ্বম্ভরপুর ইউএনও’র পদত্যাগ দাবিতে লংমার্চ

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০১:৪৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০১:৪৪:৪৪ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুর ইউএনও’র পদত্যাগ দাবিতে লংমার্চ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পদত্যাগসহ ৩ দফা দাবিতে ‘বিশ্বম্ভরপুর উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১০টা উপজেলার চালবন্দ পয়েন্ট থেকে লংমার্চ শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে জমায়েত হয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করেন। ঘণ্টাব্যাপী কর্মসূচির এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের অপসারণ এবং দুর্নীতি-অনিয়মের বিচার, এছাড়া চলতি মাসের ৪ তারিখ শান্তিপূর্ণ মানববন্ধনে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা, উপজেলার পর্যটন ও উন্নয়ন ধ্বংসের জন্য ইএনও’র দায়বদ্ধতা তুলে ধরার দাবি জানান। অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক ইমন দ্দোজা, ছাত্রনেতা উসমান গণি, শফিকুল ইসলাম জনি, ইয়াসীন আরাফাত, শাহীন আহমদ, হাবিবুর রহামান, মঞ্জুর আলী, ওয়াদুদ প্রমুখ। কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আলোচনায় বসেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিম। এ সময় আন্দোলনকারীরা তাদের পক্ষ থেকে উপজেলা নির্বাহীর পদত্যাগসহ তিন দফা দাবি তুলে ধরেন। আলোচনা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিম আন্দোলনকারীদের উদ্দেশে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানকে দশ কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রজনতার উপর হামলাকারীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক। এদিকে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা। সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমনদ্দোজা বলেন, আমরা প্রথম থেকেই একটি যৌক্তিক দাবি নিয়ে আসছিলাম। আমরা যখন শন্তিপূর্ণভাবে রাস্তায় দাড়াই তখন সাংবাদিক ভাইদের সামনে আমাদের উপর ইউএনও’র লাঠিয়াল বাহিনী হামলা করে আমার ভাইদেরকে রক্তাক্ত করে। তারা সংবাদ সম্মেলন করে বলেছে, আমরা নাকি আয়ামী লীগ দোসরদের সাথে আঁতাত করেছি। তিনি বলেন, কারা আওয়ামী লীগ দোসরদের আঁতাত করেছে, কারা নতুন দোসর তৈরি করছে তা আচার-ব্যবহার দেখেই বুঝা যাচ্ছে। এক বাহিনী গেছে আরেক বাহিনী জায়গা দখল করতে চলে আসছে। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যেখানে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে পারবো এবং যথার্থ আইন মেনে আমাদের দাবিগুলো আদায় করতে পারব। আমরা কোন অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামিনি, আমাদের ভাইদের উপর নির্মম হামলার পরেও আমাদের মামলাটি এখন পর্যন্ত রুজু হয়নি। আমরা এদেশে এখনো কি নিরাপদ আছি? এখনো মনে হচ্ছে আওয়ামী লীগ দোসররা ঘাপটি মেরে বসে আছে। বিশ্বম্ভরপুরের ইউএনও উপজেলার সবচেয়ে বড় আওয়ামী লীগের দোসর। আন্দোলনকারী জনি আহমদ বলেন, আমরা একটি যৌক্তিক আন্দোলনের নেমে ছিলাম। কিন্তু ইউএনও তার গুন্ডাবাহিনী দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়, এতে আমাদের অনেকে আহত হয়েছেন। প্রশাসন একবারের জন্যও কোন খোঁজ-খবর নেয় নাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর