সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

জনগণের আস্থা অর্জনে নেতা-কর্মীদের সতর্ক হতে হবে : তারেক রহমান

  • আপলোড সময় : ০১-০৯-২০২৪ ১০:০৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৪ ১০:০৩:৪৯ পূর্বাহ্ন
জনগণের আস্থা অর্জনে নেতা-কর্মীদের সতর্ক হতে হবে : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: জনগণের আস্থা অর্জনে দলীয় নেতা-কর্মীদের সতর্ক হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ৫ আগস্টের পর জনগণের চিন্তা ধারায় পরিবর্তন ঘটেছে। বিএনপিকেও মানুষের এই চিন্তা ধারার সঙ্গে পরিবর্তিত হতে হবে। মনে রাখতে হবে, বিএনপি বিরোধী দলে ছিল, এখনও বিরোধী দলে আছে। যতক্ষণ জনগণ আমাদের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ না করবে। তাই জনগণের আস্থা অর্জনের জন্য দলের নেতা-কর্মীদের কথাবার্তা ও কাজকর্মে সতর্ক হতে হবে। শনিবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটরিয়ামে দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘জনগণ সব ক্ষমতার উৎস’ -শহীদ জিয়ার এই স্লোগানটিকে শুধু স্লোগান হিসেবে বিবেচনা না করে প্রত্যেকটি নেতা-কর্মীর মনে তা ধারণ ও বিশ্বাস করতে হবে। তবেই আমাদের দল (বিএনপি) কাক্সিক্ষত ফলাফল অর্জন করতে পারবে। যারা নিজেকে চালাক মনে করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। অনেকেই ভাবছেন স্বৈরাচার পতনের পর মাঠে তাদের আর কোনো অবস্থান নেই। এরকম ভাবসাব অনেকের মধ্যে দেখা যায়। যার পতন হয়েছে সে ছিল আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। আজ তারা হয়ত দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এতে আমাদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। কারণ আগে আমাদের প্রতিপক্ষ ছিল দৃশ্যমান। এখন আমাদের প্রতিপক্ষ অদৃশ্য। তারা আপনাকে এবং দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাদের বিষয়ে সবাইকে নিজ নিজ এলাকায় সতর্ক থেকে পরিকল্পনা নিতে হবে। এ সময় সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। এই বিষয়েও সজাগ দৃষ্টি রাখতে হবে। স্বৈরাচার পতন আমাদের জন্য প্রিটেস্ট এবং জনগণের আস্থা অর্জন আমাদের জন্য টেস্ট পরীক্ষা। মনে রাখতে হবে, আমাদের দলের বিরুদ্ধে ভিন্ন উপায়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের কেউ কেউ কে প্রতারিত করে এবং দলে অনুপ্রবেশ করে ভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। দেশে-বিদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে এবং কঠোর হতে হবে। যখন সুযোগ ছিল তখন বিএনপি নারীদের নিরাপত্তায়, কৃষকের উন্নয়ন থেকে শুরু করে দেশের সর্বক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের মধ্যে অনেকেই ভুল করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল পিছপা হয়নি। আমরা সরকারে থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতাম। দেশনেত্রীর স্লোগান- ‘মানুষ বাঁচাও, দেশ বাঁচাও।’ বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষকে রক্ষার দায়িত্ব বিএনপির। তাই দলের প্রত্যেকটি নেতা-কর্মী নিজেকে সেভাবে প্রস্তুত করুন। যেন জনগণ আপনাদের পক্ষে রায় দেয়। ফাঁকা মাঠে গোল দেওয়া সহজ হবে না বরং আমাদের লক্ষ্য অর্জন অতীতের চেয়ে অনেক কঠিন হবে। তাই দলের নেতা-কর্মীদের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স