সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত

জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ বিষয়ে সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০১:১২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০১:১২:৩৬ পূর্বাহ্ন
জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ বিষয়ে সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ। প্রথমে পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরপর উপস্থিত পুলিশ সদস্যরা তাদের সমস্যা ও সুপারিশ তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শরিফুল হক, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো. আব্দুল কাদের, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, শিক্ষানবিশ এএসপি পিয়াস সরকারসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অন্যান্য সদস্যবৃন্দ। পরবর্তীতে বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ‘এপ্রিল ২০২৫’ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য অফিসারগণ সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন