সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

ধানক্ষেতে পড়েছিল কৃষকের লাশ

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০১:১০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০১:১০:৩১ পূর্বাহ্ন
ধানক্ষেতে পড়েছিল কৃষকের লাশ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে ধানের জমি থেকে আব্দুস সাত্তার (৬৫) নামে কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার পলাশ ইউনিয়নের উত্তর কেজাউড়া গ্রামের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুস সাত্তার উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোণা গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেসুর রহমান জানান, ধান ক্ষেতে একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী বিশ্বম্ভরপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওসি মোখলেছুর রহমান আরো জানান, কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। তবে গত ৪ তারিখ তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। তার দুটি পরিবার রয়েছে প্রথম পরিবারের বড় ছেলেরা কেজাউড়া গ্রামে বসবাস করে। দ্বিতীয় পরিবার ছাতারকোণা থাকেন। নিহত কৃষক চোখে কম দেখতেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ