সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি
শোকগাথা

অত্যন্ত বিনয়ী মানুষ ছিল মুবিন

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০১:০৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৯:০৮:৫৪ পূর্বাহ্ন
অত্যন্ত বিনয়ী মানুষ ছিল মুবিন
রনেন্দ্র তালুকদার পিংকু
৯০ দশকের দিকে আমি রনেন্দ্র তালুকদার পিংকু দৈনিক সংবাদে কাজ করতাম। আমার সঙ্গে চন্দন দাস (দৈনিক রূপালী), বন্ধু লতিফুর রহমান রাজু (দৈনিক বাংলার বাণী), বন্ধু মরহুম আবুল কালাম (দৈনিক পত্রিকা), বন্ধু শাহ জাহান (দৈনিক মিল্লাত), একই সঙ্গে কাজ করার সুবাদে আমাদের বিভিন্ন সংবাদের পাশাপাশি ছবির প্রয়োজন পড়তো।
তখন আমরা ছফেদা স্টুডিওতে চলে যেতাম। বন্ধু আল-মুবিন তখন ফটোশপের কাজ করতো। আমরা অনেকেই বেকার থাকার কারণে মুবিন আমাদের কাছ থেকেতো টাকা নিতোই না বরং সে আমাদেরকে চা আপ্যায়নেরও ব্যবস্থা করতো।
একই পাড়ার বাসিন্দা হওয়ায় ঘনিষ্ঠতা দিন দিন নিবিড় হতে থাকে। এর বাইরেও আমরা বৃহত্তর নতুনপাড়ায় বয়সের পার্থক্য অনেকের সঙ্গে থাকলেও ছোট-বড় মিলেই প্রাণবন্ত আড্ডা চলতো।
মুবিন বন্ধু-বান্ধবের প্রতি খুবই বিনয়ী ভাব লক্ষ করা যেতো। আমি এবং বন্ধু ঝুটন পুরকায়স্থ, সুদীপ দে, তাপস সোম, সেন্টু আচার্য, জুনিয়র বন্ধুদের মধ্যে বিমান রায়, সুবু এষ, বাপ্পী রায়, কল্যাণ তালুকদারসহ আরো অনেকেরই সন্ধ্যার পরপর মাঝে মধ্যে পার্থ-এর দোকানে চলতো আমাদের নিয়মিত আড্ডা।
একজন ভদ্র, বিনয়ী ও ভালো মানুষ মুবিনকে কখনো কোনো দিন কারো সাথে রাগ করে কথা বলতে দেখিনি। পাড়ার সবার কাছেই সে ছিল অত্যন্ত বিনয়ী।
দীর্ঘদিন পথচলা আমাদের এই বন্ধুটিকে গত ৬ মে বিকেলে সন্ত্রাসী হৃদয় বণিক ছুরিকাঘাত করে মেরে ফেলল। অকালে আমরা আমাদের এই বন্ধুটিকে হারালাম। জীবদ্দশায় খুনির ফাঁসি দেখতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর