সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ১২:৪৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ১২:৪৩:৩২ পূর্বাহ্ন
জামালগঞ্জে সড়ক সংস্কার কাজের উদ্বোধন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজারের খানাখন্দে ভরা রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ মে) সকালে সাচনা বাজারে আল ভান্ডারি হোটেলের সামনে থেকে শুরু করে সিএনজি স্টেশন পর্যন্ত ৩১১ফুট রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, সহ সভাপতি মো. রজব আলী, সাধারণ স¤পাদক আসাদ আল আজাদ, সহ সাধারণ স¤পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, দেশ-প্রবাসের সভাপতি নুরুল হক, ঠিকাদার আব্দুর রহিম, নবী হোসেন, পাবেল আহমদ প্রমুখ। এলজিআরডি সূত্রে জানাযায়, সাচনা বাজার থেকে সিএনজি স্টেশনের রাস্তাটি ছিল খানাখন্দে ভরপুর। দীর্ঘদিন ধরে মানুষ ও যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছিল। রাস্তাটির সংস্কার নিয়ে দীর্ঘদিনের দাবি থাকা সত্বেও তা পূরণ হয়নি। পরে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। রাস্তাটি সংস্কারের জন্য পার্ট (এ) মেসার্স মনির এন্টারপ্রাইজের ঠিকাদার আব্দুর রহিমকে ১শত ৯০ ফুট দৈর্ঘ্য ও ১৮ফিট প্রস্থে কাজ করার জন্য ১০লক্ষ টাকা বরাদ্দ এবং পার্ট (বি) তাহরিন এন্ড মামনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার নবী হোসেনকে ১২১ ফুট দৈর্ঘ্য ও ২১ফুট প্রস্থে ১০লক্ষ টাকা বরাদ্দ দিয়ে দ্রুত কাজটি সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স