সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে প্রতিবেশী খুন

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০১:০৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০১:০৮:৩৮ পূর্বাহ্ন
মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে প্রতিবেশী খুন
স্টাফ রিপোর্টার :: মাতলামি করতে বাধা দেয়ায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে মো. আল মুবিন (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত আল-মুবিন পৌর শহরের পূর্ব তেঘরিয়ার মৃত শামসুল হকের ছেলে। বর্তমানে পরিবারসহ তিনি নতুনপাড়ায় বসবাস করছিলেন। ঘটনার পর ঘাতক হৃদয় বণিককে (৩০) তার নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। সে নতুনপাড়ার রবি বণিকের পুত্র। স্থানীয়রা জানান, বখাটে হৃদয় বণিক মাদকাসক্ত। নেশা করে এলাকায় গালিগালাজ করা তার নিত্যদিনের কাজ। আল-মুবিনের বাড়ি পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের ছাদে বসে হৃদয় বণিকসহ কয়েকজন নেশা করতো। মঙ্গলবার বিকেলে সেখানে হৃদয় একাই গিয়েছিল। তাকে মাতলামি করতে দেখে আল-মুবিন এগিয়ে গিয়ে এসব করতে বারণ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে হৃদয় মুবিনকে ছুরিকাঘাতে করে। আহত মুবিন বালুর স্তূপে পড়ে গেলে হৃদয় আরও কয়েকবার তাকে ছুরিকাঘাত করে। এসময় আশপাশে খেলতে থাকা শিশুরা ঘটনাটি দেখে মুবিনের পরিবারের লোকদের জানায়। পরে স্বজনরা এসে আল-মুবিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন আল-মুবিন। এদিকে ঘটনার পর ঘাতক হৃদয় বণিক নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। খবর পেয়ে দীর্ঘ দু’ঘণ্টার অভিযানে পুলিশ তাকে আটক করে। সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম বলেন, অভিযান চালিয়ে ঘাতককে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নতুনপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা