সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

দোয়ারাবাজারের বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবি

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১০:৪৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ১০:৪৬:৫৩ অপরাহ্ন
দোয়ারাবাজারের বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবি
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার থেকে ছাতকের নোয়ারাই পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক ও নরসিংপুর থেকে নোয়ারাই ১০ কিলোমিটার সড়কের দীর্ঘমেয়াদি অব্যবস্থাপনা ও চলমান সংস্কারকাজের অনিয়মের তদন্তপূর্বক দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের নিকট লিখিত আবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ) মহিদ হাসান শান্ত। আবেদনে উল্লেখ করা হয়, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার থেকে ছাতক উপজেলার নোয়ারাই ১২ কিলোমিটার সড়ক এবং দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর থেকে ছাতকের নোয়ারাই ১০ কিলোমিটার সড়কের বেহাল দশা বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দুটি দিয়ে ছাতক ও দোয়ারাবাজার এই দুই উপজেলার লক্ষাধিক মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। শুকনো মৌসুমে খানাখন্দ দিয়ে যানবাহন চলাচল করে। বর্ষায় গর্তে পানি জমে যান চলাচলের বিপর্যয় সৃষ্টি হয়। এতে বিশেষ করে শিক্ষার্থী, গর্ভবতী নারী ও রোগীসহ ব্যবসায়িক পণ্যসামগ্রী পরিবহনে বিঘœ সৃষ্টি হয়। লিখিত আবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ সালে ১ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে রাস্তা দুটির সংস্কার কাজের টেন্ডার হয়। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু থেকেই গুরুতর অনিয়মে জড়িয়ে পড়ে। পুরাতন কংক্রিট ও রড দিয়ে দায়সারাভাবে সংস্কারকাজ করা হয়েছে। নি¤œমানের বালু ও সিমেন্ট ব্যবহারের কারণে ক’দিন যেতে না যেতেই ঢালাই উঠে যায়। কাজ চলে ধীরগতিতে এবং কাজের কোন তদারকি নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ) মহিদ হাসান শান্ত বলেন, বাংলাবাজার টু নোয়ারাই এবং নরসিংপুর টু নোয়ারাই চলাচলের অনুপযোগী সড়ক দুটির পূর্ণ সংস্কার কাজ দ্রুত স¤পন্ন করতে এবং পূর্বের সংস্কার কাজের অনিয়ম-দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভবিষ্যতে নির্মাণকাজে গুণগতমান নিশ্চিতসহ নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিতভাবে দাবি জানিয়েছি। এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীরা দোয়ারাবাজার উপজেলার বেহাল সড়কগুলোর সংস্কারের দাবি জানিয়েছে। দোয়ারাবাজারের সড়কগুলো সংস্কারের জন্য আমরা এলজিইডি’র পক্ষ থেকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের বিভিন্ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা