সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বিশ্বম্ভরপুর ইউএনও’র অপসারণ দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৫২:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৫২:০৫ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুর ইউএনও’র অপসারণ দাবিতে মানববন্ধন
বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমানের অপসারণ এবং গত রবিবার উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বিকাল ৪টায় সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সিলেটস্থ সচেতন বিশ্বম্ভরপুরবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইউএনও মফিজুর রহমানের অপসারণের দাবিতে রবিবার বিশ্বম্ভরপুর উপজেলা চত্বরে স্থানীয় মানুষের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ইউএনও’র সুবিধাভোগী কিছু গোষ্ঠী হামলা চালায়। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন সাধারণ মানুষ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার দাবি করছি। ইউএনও মফিজুর রহমানের প্রত্যাহার এখন সময়ের দাবি।' সভায় বক্তব্য রাখেন সালমান ইশতিয়াক জিসান, জুনায়েদ আহনাফ, তালুকদার এম আতাহার আলী, মাইনউদ্দীন, তোফাজ্জল হুসাইন, নুর জাহান আক্তার এবং মোবারক হুসাইন প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স