সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

ইউপি সদস্যকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৫৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১২:৫৪:৫১ পূর্বাহ্ন
ইউপি সদস্যকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়াকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শনিবার (৩ মে) ইউনিয়নের বালিছড়া গ্রামে ১নং ওয়ার্ডবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এলাকার কিছু কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে জনপ্রিয় ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তারা অহেতুক ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং মানহানিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রতিবাদ সভায় বালিছড়া গ্রামের আব্দুল মতিন বলেন, ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়া আমাদের এলাকার একজন জনপ্রিয় ব্যক্তি। তাঁর ব্যক্তি ইমেজের কারণেই তিনি বারবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে আসছেন। একশ্রেণির রাজনৈতিক প্রতিপক্ষ ফেসবুকে তার বিরুদ্ধে অহেতুক মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। এসবের কোনো সত্যতা নেই। আমরা এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নারী উদ্যোগক্তা সাফিয়া বেগম বলেছেন, যারা ওয়াদুদ মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তারা এলাকার চিহ্নিত মানুষ। অহেতুক তারা মানুষের পিছনে লেগে থাকে। তাদের কাছে এলাকার শান্তিপ্রিয় মানুষ নিরাপদ নয়। বিএনপি’র নাম ভাঙিয়ে এলাকায় তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বালিছড়া গ্রামের জয়নাল আবেদীন বলেন, একটি কুচক্রী মহল অহেতুক ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বেড়াচ্ছে। এসবের কোন ভিত্তি নেই। যারা এসব করছে তারা সমাজের গুরুত্বপূর্ণ কেউ না। অহেতুক তারা ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাকেন উকিল মিয়া, আছমা আক্তার, মরিয়ম আক্তার, ফাইজা আক্তার, জরিনা বেগম, আব্দুর রহমান, আতাউর রহমান, আব্দুল মতিন, ফিরোজ আহমদ, আব্দুল কাদির, আবুল কালাম প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প