সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে জখম করল বখাটেরা

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৫২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১২:৫২:১২ পূর্বাহ্ন
ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে জখম করল বখাটেরা
স্টাফ রিপোর্টার :: বালিজুরি আলিয়া মাদ্রাসায় আসা-যাওয়া পথে দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় কিছু বখাটে। এর প্রতিবাদ করতে গিয়ে ওই বখাটেদের হামলার শিকার হয়েছেন ছাত্রীদের চাচা। গুরুতর আহত নজরুল ইসলাম (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি গত সোমবার (২৮ এপ্রিল) বিকেলে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুঙ্কা এলাকায় ঘটেছে। আহত নজরুল ইসলাম ওই দুই ছাত্রীর চাচা ও একই ইউনিয়নের পুরান বারুঙ্কা গ্রামের বাসিন্দা। এই ঘটনায় অভিযুক্তরা হলো একেই ইউনিয়নের বালিজুরী নয়াহাটি গ্রামে মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), মুজিবুর রহমানের ছেলে হিমেল (২২), আলমগীরের ছেলে মারুফ মিয়া (২৬), জাহাঙ্গীরের ছেলে তৌশিক মিয়া (২২) ও হাবিব মিয়ার ছেলে রকি (২৩)। তাদের নাম উল্লেখ করে তাহিরপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন সাজিদ মিয়া। লিখিত অভিযোগ থেকে জানা গেছে, বালিজুরি আলিয়া মাদ্রাসাসহ স্কুল-কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই সময়ই মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্তরা। প্রতিদিনের মতো ওই দুই ছাত্রী মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে বখাটেরা তাদের গতিরোধ করে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে এবং উত্ত্যক্ত করে। ভুক্তভোগীদের চিৎকার শুনে নজরুল ইসলাম এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে অভিযুক্তরা। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সাজিদ মিয়া জানান, ওই সব যুবকদের অত্যাচারে ছেলেমেয়েরা ঘর থেকে বের হতে সাহস পায় না। এদের বিরুদ্ধে কেউ কথা বললে তার ওপর নেমে আসে নির্মম নির্যাতন। আমরা এদের কঠিন শাস্তি দাবি করছি। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের কারো সাথেই কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। বালিজুরি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হারিছ উদ্দিন জানান, আমরা এই ঘটনার সাথে জড়িতদের কঠিন শাস্তি দাবি করছি। যেন আর কোনো যুবক এমন কাজ করতে সাহস না পায়। এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা