সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৪৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১২:৪৭:৫০ পূর্বাহ্ন
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
স্টাফ রিপোর্টার :: ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নে মুনিরগাতি-নোয়াগাঁও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২ মে) বাদ জুম্মা নোয়াগাঁও জামে মসজিদের পঞ্চায়েতি বিষয়কে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানাযায়, মসজিদের অর্থের হিসাবসহ বিভিন্ন পঞ্চায়েতি বিষয়ে বাদ জুম্মা মসজিদের আঙিনায় আলোচনাকালে গ্রামের হারুন মিয়া ও কামাল মিয়ার মধ্যে কথা কাটা- কাটি হয়। একপর্যায়ে পক্ষে-বিপক্ষের লোকজন পূর্ব শত্রুতার জের ধরে মসজিদের সামনে থাকা ইট-পাটকেল, টাইলস, বাঁশ, গাছের ডাল-পালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন লোক আহত হয়েছেন। গুরুতর আহত মাসুক মিয়া (৫৫), লাহিন মিয়া (২০), হাজী ইজাজ উদ্দিন (৬৫), মিরাস উদ্দিন (৫০), মোজাহিদ আলী (২৫), লেচু মিয়া (৬০), মিনহাজ (১৮), নুনু মিয়া (৪৮), রাজু মিয়া (২৫), খোকন মিয়া (৩৮), সুরুজ আলী (৫০)-সহ ১১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। সংঘর্ষের পর আহতদের কৈতক হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালেও হাতাহাতির ঘটনা ঘটেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, সংঘর্ষের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেয়া হয়। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু