সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

ধানের ন্যায্য দামে নিশ্চিত হোক কৃষকের হাসি

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৩৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১২:৩৯:০৩ পূর্বাহ্ন
ধানের ন্যায্য দামে নিশ্চিত হোক কৃষকের হাসি
প্রকৃতির অপরূপ শোভায় ভরপুর আমাদের হাওরাঞ্চল যেন বাংলাদেশের এক অপার সৌন্দর্য ও সম্ভাবনার আধার। একসময় যে জনপদ ছিল শুধুই বর্ষার ঢেউ আর জলরাশির রাজত্ব, আজ সেখানে রচিত হচ্ছে এক নতুন উন্নয়নের কাব্য। বিস্তীর্ণ জলাভূমিতে এখন বয়ে যাচ্ছে সোনালি ধানের স্বপ্ন। উন্নত জাতের বীজ, আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ, সরকারি সহায়তা এবং অনুকূল আবহাওয়ার সমন্বয়ে হাওর এখন যেন ধান উৎপাদনের এক নতুন ঘাঁটি। প্রান্তিক কৃষক, যাদের কপালে একসময় শুধু দুশ্চিন্তার রেখা ছিল, আজ তাদের মুখে ঝিলমিল হাসি। ফসল ঘরে তোলার আনন্দে ভরে উঠছে তাদের হৃদয়। বোরো মৌসুমে হাওরের দিগন্ত বিস্তৃত মাঠে দোল খায় সোনালি ধানের ঢেউ - এ যেন গ্রামীণ জীবনের এক বিজয়গাথা। এই ফসল ঘরে তুলতে পারলে কৃষকের সংসারে ফিরে আসবে সচ্ছলতা। সন্তানদের শিক্ষার ব্যয় নির্বাহ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানো হবে অনেক সহজতর। ভবিষ্যতের জন্য নেওয়া যাবে সুদূরপ্রসারী পরিকল্পনা। তবে এই আশার মাঝে আছে এক গভীর শঙ্কা, বাজারে ন্যায্য মূল্য প্রাপ্তি কি আদৌ নিশ্চিত হবে? ফসল ফলানোর আনন্দ যদি শেষ পর্যন্ত মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে তিক্ততায় রূপ নেয়, তবে কৃষকের দীর্ঘ পরিশ্রম বৃথা যেতে বাধ্য। সরকারি গুদামে ধান সরবরাহের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে, সেই প্রশ্নও রয়েছে। এই সমস্যা নিরসনে চাই কার্যকর ও স্বচ্ছ বাজার ব্যবস্থা। প্রয়োজন কঠোর প্রশাসনিক নজরদারি, যাতে কোনো অসাধু ব্যবসায়ী কিংবা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কৃষকের দুর্বলতার সুযোগ না নিতে পারে। কৃষকের মুখের হাসি স্থায়ী করতে হলে তার কষ্টার্জিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতেই হবে। আমরা প্রত্যাশা করি একটি টেকসই কৃষি অর্থনীতি, যেখানে হাওরের প্রাকৃতিক সম্ভাবনা ও কৃষকের শ্রম মিলিয়ে গড়ে উঠবে একটি সমৃদ্ধ ও স্বাবলম্বী সমাজ। আমরা আশাবাদী, এবার কৃষকরা যেমন তাদের কষ্টার্জিত ফসল নিরাপদে ঘরে তুলতে পারবেন, তেমনি ন্যায্য মূল্যে ধান বিক্রয়ের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা