সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

আন্তর্জাতিক সংস্থা আইএসএইচআর-এ নিয়োগ পেলেন হাসান হামিদ

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৩০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১২:৪৪:৩৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক সংস্থা আইএসএইচআর-এ নিয়োগ পেলেন হাসান হামিদ
জার্মানভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইএসএইচআর-এ (ওহঃবৎহধঃরড়হধষ ঝড়পরবঃু ভড়ৎ ঐঁসধহ জরমযঃং) ‘ন্যাশনাল এসোসিয়েট এন্ড কান্ট্রি রিপ্রেজেনটেটিভ’ - বাংলাদেশ' পদে নিয়োগ পেয়েছেন হাসান হামিদ। সংস্থাটির সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস কে. স্বাক্ষরিত চিঠিতে তা জানানো হয়। আইএসএইচআর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের পরামর্শক এবং জাতিসংঘের পাবলিক ইনফরমেশন ডিপার্টমেন্ট-এর অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে। আইএসএইচআর প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের এপ্রিলে জার্মানির ফ্রাঙ্কফুর্ট-এ। বর্তমানে বিশ্বের ৩৮টি দেশে এর অফিস রয়েছে। বিশ্বব্যাপী সংস্থাটি মানবাধিকার বিষয়ক কার্যক্রম পরিচালনা ও গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। আইএসএইচআর বিশ্বব্যাপী মানবাধিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আইএসএইচআর-এ নিয়োগ পাওয়া হাসান হামিদ বাংলাদেশের তরুণ কথাসাহিত্যিক ও গবেষক। তাঁর জন্ম ১৯৮৮ সালের ২৪ অক্টোবর সুনামগঞ্জ জেলার আবিদনগর গ্রামে। পড়াশোনা করেছেন তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট এমসি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানবাধিকার বিষয়ক গবেষণা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখেন। গত এক দশকে সাম্প্রতিক ইস্যু নিয়ে শুধু জাতীয় দৈনিকেই তিনশোর বেশি লেখা প্রকাশিত হয়েছে তাঁর। বাংলাদেশের বাইরে হাসান হামিদের লেখা বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের আর্টিকেল প্ল্যানেট, ফিলিপাইনের জেওডি এবং বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের জার্নালে। তাঁর প্রকাশিত বই নাঙ্গেলি, গোলাপি মাছ, চেহেল সেতুন, দাগাল, কালো অক্ষরের ক্লোরোফিল, অজ্র আলোর পেরেক এবং জলছাপ অন্তরজলে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু