সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০১:০৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০১:০৫:৩২ পূর্বাহ্ন
নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দিরাই প্রতিনিধি :: বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের বলেছেন, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর সাথে আমার পরিচয় অন্তত ৪০ বছর আগে, যখন আমি সুনামগঞ্জে চাকরি করতাম। সে সময় থেকেই তিনি নিজ এলাকায় একটি প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্নের কথা আমাকে বলেছেন। সে থেকে আজ পর্যন্ত যতোবারই দেখা হয়েছে তাঁর প্রতিষ্ঠিত একাডেমির উন্নয়ন নিয়ে আমার কাছে পরামর্শ চেয়েছেন। একাডেমী পরিদর্শনের কথা বলেছেন, আজ একাডেমিতে এসে সত্যই আমি অভিভূত হয়েছি। একাডেমির সুরম্য প্রাসাদ, মনোরম পরিবেশ সত্যিই প্রশংসার যোগ্য। আমি দূর থেকে একাডেমির সুনামের গল্প শুনেছি, আজ নিজে এসে বাস্তবে দেখে গেলাম। বাংলাদেশ ফিমেইল একাডেমির সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়–ক। তিনি বলেন, ইতিমধ্যে সরকারের বিভিন্ন অধিদপ্তর একাডেমির অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে ভূমিকা রেখেছে। আমাদের এ উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। তিনি সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে একাডেমির উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিরাই পৌরশহরে অবস্থিত বাংলাদেশ ফিমেইল একাডেমিতে নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যক্ষ নাজমা বেগমের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বিভাগের প্রধান প্রকৌশলী তাপস শীল, প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ, ড. আব্দুল কাদির, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সূত্রধর, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, নলেজ হোম একাডেমির প্রিন্সিপাল সামছুল ইসলাম সরদার, শিক্ষক ফাহমিদা, আকিবুন্নছা প্রমুখ। এর আগে প্রধান অতিথি একাডেমিতে পৌছলে চৌকস গার্লসগাইড তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি একাডেমির প্রতিটি ভবন ঘুরে দেখেন, ভবনের কারোকাজ ও একাডেমির মনোরম পরিবেশের জন্য তিনি জামিল চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন