সুনামগঞ্জ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোরো চাষে বাড়তি খরচ, ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক ডিজেল সংকটে বেড়েছে হারভেস্টারের ভাড়া, বিপাকে হাওরাঞ্চলের কৃষক এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অতিরিক্ত দামে তেল বিক্রি : ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১২:৪৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ১২:৪৩:২৪ পূর্বাহ্ন
সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র
স্টাফ রিপোর্টার :: কোরবানির ঈদকে সামনে রেখে সুনামগঞ্জ সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে গরু চোরাচালান চক্র। গত তিন মাসে চোরাই পথে আসা সাড়ে চারশ গরু জব্দ করেছে বিজিবি। এদিকে গত বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের আব্দুজ জহুর সেতু সংলগ্ন সুরমা নদী দিয়ে পাচারকালে ভারতীয় অবৈধ গরুর একটি বড় চালান আটক করেছে বিজিবি। নৌকা ভর্তি এসব গরু ভারত থেকে চোরাকারবারিরা জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলা সীমান্ত হতে পাচার করে এনে ইঞ্জিনচালিত নৌকাযোগে সুনামগঞ্জের জয়নগর বাজারে নিয়ে যাচ্ছিল বলে জানাগেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই গরুর চালান আটক করা হয়। আটককৃত ৯০টি গরুর মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, আব্দুজ জহুর সেতু এলাকার সুরমা নদী হতে পাচারকালে নৌকাভর্তি ভারতীয় গরুর চালানটি আটক করা হয়। এগুলো জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা হয়েছিল। তিনি আরও জানান, কোরবানির ঈদকে সামনে রেখে চোরাই পথে গরু আসছে। গত তিন মাসে চোরাই পথে আসা সাড়ে চারশ গরু জব্দ হয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল জানান, বিষয়টি জানার পর মোবাইল কোর্ট পরিচালনা করে সবগুলো গরু জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, সীমান্তে বিজিবি’র নিয়মিত টহল অব্যাহত থাকলেও গরু চোরাচালান চক্রের তৎপরতা বন্ধ হচ্ছে না। সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আসা অব্যাহত থাকলে কোরবানির ঈদে দেশীয় খামারিরা লোকসানের কবলে পড়বেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স