সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৩:১২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৩:৫০:৩০ অপরাহ্ন
জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে

বৃহস্পতিবার দুপরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত মানিক মিয়া ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর নতুন পাড়ার (হকিয়ার ডকি) গ্রামের মৃত হুসেন আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মানিক মিয়া তার ছেলেকে নিয়ে পাগনার হাওরে বোরো ধান কাটতে যান। হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে বজ্রপাত পতিত হয়ে জমিতেই মারা যায় মানিক।
পরে খবর পেয়ে আশে পাশের লোকজন লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে আসে।

এসময় সাথে থাকা তার ছেলের কোন রকম সমস্যা হয়নি। সে সুস্থ আছে বলে জানা গেছে।

এ ব্যপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পাগনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাত পতিত হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। লাশ হাওর থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল