সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

মৌলভীবাজারে ডাকাতি : জগন্নাথপুরের দুই যুবকসহ গ্রেফতার ৭

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১১:৫৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১১:৫৮:১১ অপরাহ্ন
মৌলভীবাজারে ডাকাতি : জগন্নাথপুরের দুই যুবকসহ গ্রেফতার ৭
সুনামকণ্ঠ ডেস্ক :: মৌলভীবাজারে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা, প্রাইভেটকার ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। সম্প্রতি সদর উজেলায় ডাকাতির ঘটনায় সদর মডেল থানায় করা মামলার প্রেক্ষিতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামড়াখাই গ্রামের মো. রায়হান মিয়া (২৫), একই গ্রামের মো. মনির মিয়া (৫৫), সিলেটের বিশ্বনাথ উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের আক্কুল মিয়া ওরফে আকুল (৩৪), ওসমানীনগর উপজেলার অশোক কুমার দে (৪০), তোফায়েল আহমদ তোফা (৩৬), দিনেশ কর্মকার (৬৫) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের আফাজ মিয়া (৪৯)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৩ ফেব্রুয়ারি রাতে একদল ডাকাত মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ঈদগাহ রোড আবাসিক এলাকায় এমদাদ মোহাম্মদ সিরাজের বাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালঙ্কার এবং ছয় লাখ নয় হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করেন এমদাদ মোহাম্মদ সিরাজ। পুলিশ সুপার বলেন, মামলার পর তদন্ত করে ডাকাতিতে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি টিম সুনামগঞ্জের জগন্নাথপুর, সিলেটের ওসমানীনগর এবং দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাতসহ সাত জনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে ডাকাতিতে ব্যবহৃত দুটি পাইপগান, ছয় রাউন্ড কার্তুজ, গুলি, একটি কাটার, একটি শাবল, মুখোশ, চার ভরি স্বর্ণালঙ্কার, আট লাখ ছয় হাজার ৯৮২ টাকা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডাকাতির মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত