সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

তাহিরপুরের মাহারাম নদী : নির্মাণাধীন ব্রিজের গোড়া থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে স্মারকলিপি

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১১:৩৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১১:৩৩:১৪ অপরাহ্ন
তাহিরপুরের মাহারাম নদী : নির্মাণাধীন ব্রিজের গোড়া থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার মাহারাম নদীতে নির্মাণাধীন ব্রিজের গোড়া হতে অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছে এক ঠিকাদার। এই বালু উত্তোলন বন্ধের দাবিতে মঙ্গলবার সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর কাছে ১ শত জনের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেয়া হয়েছে। এই স্মারকলিপি দেন মাহারাম গ্রামের শফিকুল ইসলাম ও সোহালা গ্রামের আবু সায়েম। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই কিছু লোক বিভিন্নভাবে এ নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের অবিরাম চেষ্টা চালিয়েছে। সেসব বালুখোরদের বিরুদ্ধে এলাকার সচেতন জনসাধারণসহ রাজনৈতিক ব্যক্তিবর্গের নানামুখি প্রতিবাদে মাহারাম নদী হতে বালু উত্তোলন সাময়িকভাবে বন্ধ থাকে। আওয়ামী লীগ সরকার পতনের পর মাহারাম নদীর পাশে অবস্থিত শিমুল বাগানের পাশ দিয়ে মানিগাঁও থেকে মাহারাম গ্রাম পর্যন্ত একটি ব্রিজ নির্মাণ শুরু হয়। এই ব্রিজ নির্মাণ করতে গিয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান এলাকার চিহ্নিত কিছু বালুখোরের যোগসাজশে ব্রিজ যেখানে নির্মাণ করা হচ্ছে সেখান হতে এবং আশেপাশের এলাকা হতে অবৈধ ও অনিরাপদভাবে লাখ লাখ বর্গফুট বালু উত্তোলন করে চলেছে। যা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। স্মারকলিপি তারা উল্লেখ করেন, মাহারাম নদী হতে বালু উত্তোলন করায় ব্রিজটি ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হবে এবং পাইলিং ভূমি থেকে বালু উত্তোলন স¤পূর্ণ নীতি বহির্ভূত এবং অবৈধ। পাশাপাশি শেভ/ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন করা হচ্ছে। যা স¤পূর্ণ অবৈধ ও পরিবেশ বিধ্বংসী। অথচ তারা নির্মাণকাজের জন্য অন্যত্র হতে বালু সংগ্রহ করতে পারে। তারা উল্লেখ করেন, প্রতি রাতেই মাহারাম নদীর বালু উত্তোলন হয় চিহ্নিত বালুখোরদের ছত্রছায়ায়। যে কারণে আশেপাশের মানুষ বিপদাপন্ন অবস্থায় আছে। এভাবে বালু উত্তোলন করলে মাহারাম নদীর মুখ খুলে যাবে এবং আশেপাশের কৃষি জমি বিনষ্ট হবে। পাশাপাশি এলাকার বসতবাড়ি বিলীন হবে। এই নদীর অন্য প্রান্তে রয়েছে মাটিয়ান হাওর, মলিয়া হাওর ও টাঙ্গুয়ার হাওর। এই নদীর মুখ খুলে গেলে ওইসব হাওর বৈশাখে আগাম বন্যায় প্লাবিত হয়ে কৃষকের জমির ধান তলিয়ে যাবে। মাহারাম নদী হতে অযাচিতভাবে বালু উত্তোলন করলে উল্লেখিত হাওরের দিকে থাকা কয়েকশ গ্রাম বিপদাপন্ন হবে। হাওর এলাকার লোকজনসহ আশেপাশের গ্রামের লোকেরা সম্মিলিতভাবে হাওর রক্ষার্থে এ নদীর মুখে বাঁধ নির্মাণ করে ফসলরক্ষা করেছে। এভাবে কয়েক বছর থাকার ফলে নদীটি স্থায়ীভাবে বন্ধ থাকে এবং পরিবেশ ও প্রতিবেশ গড়ে উঠে। এখন নদীর মুখ খুলে গেলে সবকিছু প- হয়ে যাবে। লাখো মানুষ জীবন ও জীবিকা হারাবে। বালু উত্তোলন বন্ধ না করলে কোনমতেই নদীর মুখ বন্ধ রাখা যাবে না। নদীর মুখ বন্ধ না হলে মানুষ উপার্জন হারাবে, ঘর-বাড়ি হারাবে ও হাওর অকাল বন্যায় প্লাবিত হবে। পাশাপাশি নদী হতে হাওরে বালু প্রবেশ করবে এবং ফসলি জমি চিরতরে নষ্ট হয়ে যাবে। তারা মাহারাম নদীতে ব্রিজ নির্মাণকারী প্রতিষ্ঠানসহ বালুখেকোদের দ্বারা মাহারাম নদী হতে বালু উত্তোলন করে পরিবেশ বিনষ্টকারী কর্মকা- বন্ধের দাবি জানান। স্থানীয় ইউপি সদস্য নোয়াজ আলী বলেন, অবৈধ বালু উত্তোলনের দায়ে আমি ইউএনও বরাবরে অভিযোগ করি। তখন ইউএনও মহোদয় সরেজমিন এসে নিষেধ করে গেছেন। অভিযোগের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হামীম ইন্টারন্যাশনালের ম্যানেজার আজিবুর রহমান বলেন, মাহারাম নদী থেকে বালু উত্তোলনের দায়ে স্থানীয় নোয়াজ আলী মেম্বার আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তখন ইউএনও মহোদয় এসে দেখে বালু ব্যবহার করতে নিষেধ করেছেন। তিনি বলেন, এই অভিযোগের প্রেক্ষিতে মাহারাম নদী থেকে বালু নিয়ে আসার পথে একটি বালু ভর্তি ট্রাক উপজেলা প্রশাসন আটক করেছে। মেসার্স হামীম ইন্টারন্যাশনালের ঠিকাদার রাশেদুজ্জামান পিটার এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ভাই ফোন রিসিভ করে বলেন, উনার সাথে দেখা হলে কথা বলার জন্য নাম্বার দিবেন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কাশেম বলেন, পাইলিংয়ের বেইজ স্থাপন করতে গিয়ে যে বালু উত্তোলন হচ্ছে, তা নির্মাণ কাজে ব্যবহার না করার জন্য বলেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স