সুনামগঞ্জ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

ছিনতাইয়ের অভিযোগে রিকসা চালক আটক

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১১:১৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১১:১৭:২৭ অপরাহ্ন
ছিনতাইয়ের অভিযোগে রিকসা চালক আটক
স্টাফ রিপোর্টার :: ফেইসবুকে ভাইরাল হওয়া ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবু সাঈদ নামের এক রিকসাচালককে আটক করেছে পুলিশ। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় গ্রামের লিয়াকত আলীর ছেলে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে আটক করে। জানাযায়, সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের কালিবাড়ী স্বর্ণা জুয়েলার্সে কেনাকাটা করে ফেরার পথে রিকসায় থাকায় যাত্রীদের দেশীয় অস্ত্র (ছুরি) দেখিয়ে নগদ ৬ হাজার টাকা ছিনতাই করে ওই রিকসাচালক। সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। তবে ঘটনার পরপরই পুলিশি তৎপরতায় অভিযুক্ত রিকসাচালককে ২৪ ঘণ্টার মধ্যে শহরের হাছননগর এলাকা থেকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ২৯ এপ্রিল বিকাল ৫টার দিকে তিনি তার ভাবিকে সঙ্গে নিয়ে কালিবাড়ী স্বর্ণা জুয়েলার্সে যান। জিনিসপত্র কেনার পর দুজনে একসঙ্গে উকিলপাড়া যাওয়ার জন্য রিকসায় ওঠেন। পথে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে অন্ধকার জায়গায় রিকসাচালক হঠাৎ করে রিকসা থামায়। এসময় ভুক্তভোগীরা রিকসা থামানোর কারণ জানতে চাইলে, চালক ছুরি বের করে তাদের জীবননাশের হুমকি দেয় এবং কাছে থাকা টাকা দিতে বলে। প্রাণের ভয়ে এবং কোলের শিশুর নিরাপত্তার কথা ভেবে তাঁদের সাথে থাকা মোট ৬ হাজার টাকা ছিনতাইকারীর হাতে তুলে দেন তিনি। ঘটনার পরপরই ভুক্তভোগী স্বর্ণের দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং সামাজিক মাধ্যমে ঘটনাটি বিস্তারিত জানানোর পাশাপাশি অভিযুক্তের ছবি প্রকাশ করেন। তিনি শহরের এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ওই রিকসাচালককে আটক করতে অভিযান পরিচালনা করা হয়। অবশেষে, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত রিকসাচালককে আমরা আটক করতে সক্ষম হয় হয়েছি। এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স