সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ পরিবহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১১:১৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১১:১৩:১৩ অপরাহ্ন
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ পরিবহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ
স্টাফ রিপোর্টার :: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় জেলা প্রশাসন সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইকবালনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বুধবার ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। অভিযানকালে উপস্থিত ছিলেন বিআরটিএ, সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের কর্মচারীরা। অভিযানে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) লঙ্ঘন করায় ৫টি পরিবহন থেকে ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ২৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে সুনামগঞ্জ জেলার একদল পুলিশ ফোর্স সক্রিয় সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে শব্দ দূষণ বিরোধী ও হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে সচেতনতামূলক স্টিকার সাঁটানো হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের অভিযান অব্যাহত থাকবে বলে জানাগেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম