সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্রদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১১:০৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১১:০৭:১৯ অপরাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্রদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: জনতা চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ-এর উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত ২৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত অসহায়, দুঃস্থ রোগীদেরকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. সুব্রত রায়। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডা. তানজিম হাসান, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার ম্যানেজার মিটন চৌধুরী। জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ডা. সুব্রত রায় বলেন, জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ-বাংলা ব্যাংক মানুষের কল্যাণে কাজ করে। তাই তাদের প্রতিযোগিতার জন্য আমাদের দুই হাত প্রসারিত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মিটন চৌধুরী বলেন, মানুষের সেবা করার জন্যই আমরা দৃষ্টি প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান, ব্যাংকিং জগতের আলোকিত মানুষ, ডাচ্-বাংলা ব্যাংকের শ্রদ্ধেয় এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার সকল এলাকার দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। এছাড়াও ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি মহোদয়ের এই যুগান্তকারী অবদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে। এ সময় আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ডাইরেক্টর ফাইন্যান্স শ্যামল চন্দ্র তালুকদার এবং মেডিকেল অফিসার ডা. ঊর্মি পাল। বাছাইকৃত সকল ছানি রোগীদের জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনের মাধ্যমে উন্নত প্রযুক্তির কৃত্রিম ল্যান্স সংযোজনসহ ছানি অপারেশন করা হয়েছ। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখে ছানি পড়া ২০ জন ও সাধারণ চক্ষু রোগীসহ মোট ৬৯ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপস্থিত সকল অতিথি ও স্থানীয় জনসাধারণ, জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা