সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১০:৪৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১০:৪৬:৩২ অপরাহ্ন
সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে যুক্ত করে প্রদেশ গঠনের দাবি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে যুক্ত করে প্রদেশ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদ। বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক তারেক চৌধুরী। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাষা সৈনিক অধ্যক্ষ মো. মাসউদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মাওলানা আব্দুর রকিব। সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের অন্যতম সমন্বয়ক এম মহিউদ্দিন মাস্টারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশিদ মসরুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির খান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, রোটারিয়ান সিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ ও সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের অন্যতম সংগঠক মো. আব্দুল খালিক, অ্যাডভোকেট জামাল উদ্দিন, গণঅধিকার পরিষদ নেতা আব্দুল্লাহ আল মামুন সুজন, পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মো. মাহবুব মিয়া, গণদাবি পরিষদ নেতা অ্যাডভোকেট কামরুজ্জামান প্রমুখ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এম এ হান্নান, অ্যাডভোকেট হুমায়ুন রশিদ সুয়েব, অ্যাডভোকেট মখলিছুর রহমান, অ্যাডভোকেট তাজরীহান জামান, অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রকৌশলী হাছানুজ্জামান চৌধুরী, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সংগঠক এটিএম বদরুল ইসলাম, মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, আব্দুল হাছিব চৌধুরী, আলী আক্তারুজ্জামান চৌধুরী বাবুল, মনোরঞ্জন তালুকদার, আমীনুল ইসলাম দীনেশ, হুমায়ুন কবির, সৈয়দ মসউদ রহমান মতিন, যুব সংগঠক আমীন তাহমিদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে আসাম প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে সিলেট জেলা তৎকালীন পাকিস্তানে যোগ দিয়েছিল। যা ছিল ভারতবর্ষের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। দেশ বিভাগের সময় সিলেট জেলায় করিমগঞ্জসহ মোট পাঁচটি মহকুমা ছিল। গণভোটের রায় অনুসারে করিমগঞ্জ বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত থাকার কথা থাকলেও নানামুখী ষড়যন্ত্রের কারণে করিমগঞ্জ আজ ভারতের অংশ। এই হলো সিলেটবাসীর দুর্ভাগ্য। দেশ বিভাগের সময় সিলেটকে একটি পৃথক প্রদেশের মর্যাদা দেওয়ার দাবি, আশ্বাস ও আলোচনা ছিল প্রবল। কিন্তু সেই দাবিও পাকিস্তান কিংবা বাংলাদেশ আমলে আলোর মুখ দেখেনি। বক্তারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত প্রশাসনিক সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সম্প্রতি একটি রিপোর্ট দাখিল করেছেন। যেখানে দেশকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা এই চারটি প্রদেশে বিভক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। অথচ সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবি আবারও উপেক্ষিত হয়েছে। আমাদের দাবি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে যুক্ত করে সিলেট প্রদেশ বাস্তবায়ন করতে হবে। খনিজ সম্পদে ভরপুর ও প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগকে উপেক্ষা করে দেশে প্রদেশ গঠনের পায়তারা সিলেটবাসী মেনে নেবে না। বক্তারা অবিলম্বে সিলেটকে অন্তর্ভুক্ত করে সিলেট প্রদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন

এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন