সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০২:০৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০২:০৬:৩৪ পূর্বাহ্ন
উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক
বিশেষ প্রতিনিধি :: চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের ১২ উপজেলার ১৩৭টি ছোট-বড় হাওরে ২ লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮০০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। ইতোমধ্যে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে পুরোদমে চলছে ধান কাটা। আবাদকৃত ৮০ ভাগ বেশি জমির ধান কর্তন করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হলেও এবার অন্য বছরের চেয়ে কম ধান ক্রয় করছে সরকার। জেলায় উৎপাদিত প্রায় ১৪ লাখ মেট্রিক টন ধানের মধ্যে মাত্র ১৪ হাজার ৬৪৫ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩৬ টাকা কেজি দরে ১৪৪০ টাকা মণে সরাসরি ১০ হাজার কৃষকের কাছ থেকে এই ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ। গত ২৪ এপ্রিল সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এদিকে গেল বছর প্রত্যেক কৃষক সরকারি গুদামে ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারলেও এবার মাত্র দেড় মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন। জেলায় পৌনে চার লাখ কৃষকের মধ্যে মাত্র ১০ হাজার কৃষক সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ পাবেন। এমন সিদ্ধান্তে হতাশা এবং অসন্তোষ প্রকাশ করেছেন হাওরপাড়ের কৃষকরা। তারা ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়ানোর দাবি জানিয়েছেন। কৃষকদের সাথে কথা বলে জানাযায়, স্থানীয় পর্যায়ে ১০০-১২০০ টাকা মণে ধানের বাজার রয়েছে। সরকারিভাবে ধানের ধানের দাম ১৪৪০ টাকা হলেও ক্রয়ের পরিমাণ কম থাকায় এবং পরিবহন ব্যয়সহ নানা দাপ্তরিক নিয়ম-কানুনের ‘হয়রানি’ এড়াতে গুদামে ধান বিক্রি করতে অনীহা রয়েছে কৃষকদের মাঝে। তাই খাদ্যগুদামে না এসে পাইকার ও ফড়িয়াদের কাছে ধান বিক্রি করছেন তারা। শান্তিগঞ্জের উপজেলার বীরগাঁও গ্রামের কৃষক মহিবুর বলেন, এবার ফলন ভালো হয়েছে। আশা করছি ৭০-৮০ মণ ধান বিক্রি করবো। মাত্র দেড় টন ধান বিক্রি করতে উপজেলার গুদামে নিয়ে গিয়ে আমাদের পোষাবে না। বাকি ধান আমাকে পাইকারের কাছে বিক্রি করতে হবে। তাছাড়া বাড়ি থেকে উপজেলা সদরে ধান নিয়ে যেতে পরিবহনসহ নানা ভোগান্তি পোহাতে হবে। এছাড়া এখনই আমার টাকার প্রয়োজন। ধান কাটা শ্রমিক ও মেশিনের টাকা পরিশোধ করতে হবে। তাই পাইকারের কাছেই ধান বিক্রি করতে হচ্ছে। আমার মতো এলাকার অনেক কৃষক স্থানীয় পাইকারদের কাছে ধান বিক্রি করছেন। হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি। জেলায় ৪ লাখ কৃষক রয়েছেন। আর সরকারি গুদামে ধান দিতে পারবেন মাত্র ১০ হাজার। একজন কৃষক মাত্র দেড় টন ধান বিক্রি করতে পারবেন। এই অল্প পরিমাণ ধান গুদামে আনতে এবং গুদামের সিস্টেম ফলো করতে গিয়ে কৃষকরা অনীহা প্রকাশ করেন। আমরা খোঁজ নিয়ে দেখেছি কৃষকরা গুদামে না এসে স্থানীয় পর্যায়ে ধান বিক্রি করছেন। কৃষকের কাছ থেকে ৩-৪ মেট্রিক টন করে ধান কেনা হলে কৃষকরা উপকৃত হবেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ বলেন, হাওরে ধান কাটা পুরোদমে চলছে। ৩০ এপ্রিলের মধ্যে হাওরের নিচু এলাকার ধান কর্তন শেষ হয়ে যাবে। এবার ধানে বাম্পার ফলন হয়েছে। যা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কৃষকদের সুবিধার জন্য ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ও পরিমাণ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি। জেলা ধান-চাল ক্রয় কমিটির সদস্য সচিব জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ূন কবির বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জে এবার ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৬৪৫ মেট্রিক টন। জাতীয়ভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা কমে যাওয়ার কারণে সুনামগঞ্জেও কমেছে। এ নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। বর্তমানে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে তা অর্জিত হলে আমরা বাড়তি বরাদ্দের জন্য চেষ্টা করবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় বোরো চাষাবাদে জড়িত ৩ লাখ ৭৮ হাজার ৭০৫ পরিবার। কার্ডধারী কৃষক রয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৭৭৭ জন। চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের ১২ উপজেলার ১৩৭টি হাওরে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮০০ মেট্রিক টন। যার বাজারমূল্য প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু