সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট

ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ১০:০২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ১০:০২:০২ অপরাহ্ন
ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: দিরাইয়ে যৌথবাহিনীর অভিযানে ২৩ বোতল ভারতীয় মদসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে ভারতীয় মদ বিক্রির নগদ ২৯ হাজার ৪৬০ টাকাও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের ফুল মিয়া (৫০) ও তার ছেলে আকিল হোসেন(২০)। মঙ্গলবার ভোরে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্যামারচর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। নগদ অর্থ ও ভারতীয় মদসহ আটককৃতদের দিরাই থানায় সোপর্দ করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ফুল মিয়া ও তার ছেলে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন যৌথবাহিনী অভিযান চালায়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা