সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

নতুন অধ্যায়ের সূচনা : সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ১০:২৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ১০:২৩:৪২ পূর্বাহ্ন
নতুন অধ্যায়ের সূচনা : সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। রবিবার (২৭ এপ্রিল) প্রথমবারের মতো এই বিমানবন্দর থেকে ইউরোপের উদ্দেশে সরাসরি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হয়েছে। গ্যালিস্টার ইনফিনিট এভিয়েশনের ব্যবস্থাপনায় এই কার্গো ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিলেট থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ¯েপনের জারাগোজা শহরের উদ্দেশে ছেড়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, সিলেট থেকে ইউরোপ ও যুক্তরাজ্যগামী রফতানি পণ্যের এই আকাশপথ চালুর মাধ্যমে দেশের বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এ ফ্লাইট শুধু সিলেট নয়, বরং গোটা দেশের রফতানিকেন্দ্রিক অর্থনীতিকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে দেশের রফতানিকারকরা আরও সহজে ও দ্রুত পণ্য প্রেরণ করতে পারবেন, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। অনুষ্ঠানের সভাপত্বি করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ। প্রধান অতিথি বক্তব্যে শেখ বশিরউদ্দীন বলেন, আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ইউরোপের উদ্দেশ্যে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হলো। এটি শুধু একটি আকাশপথের সম্প্রসারণ নয়, বরং আঞ্চলিক অর্থনীতি, রফতানি বাণিজ্য ও প্রবাসী সংযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষ করে সিলেটের কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সফল উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার পরে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ দ্রুততার সঙ্গে কাটিয়ে ওঠা এবং প্রতিযোগিতামূলক বাজারে আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, আজ সিলেটের জন্য এক ঐতিহাসিক দিন। বিশেষ অতিথি নাসরীন জাহান বলেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানের কার্গো সার্ভিসের উদ্বোধনের মাধ্যমে এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। এই সেবা শুধু সিলেট নয়, সমগ্র দেশের অর্থনীতির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রবাসী অধ্যুষিত অঞ্চলের কৃষিপণ্য, হস্তশিল্প ও রফতানিযোগ্য সামগ্রী এখন সরাসরি বৈশ্বিক বাজারে পৌঁছাতে পারবে। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত একটি আধুনিক কার্গো ওয়্যারহাউজ প্রস্তুত করা হয়েছে, যাতে ব্যবসায়ীরা খুব সহজে, দ্রুত ও সুশৃঙ্খলভাবে তাদের রফতানি কার্যক্রম পরিচালনা করতে পারেন। এই ওয়্যারহাউজ কার্গো পরিচালনায় আন্তর্জাতিক মান নিশ্চিত করবে এবং রফতানিকারকদের জন্য একটি কার্যকর ও সুবিধাজনক পরিবেশ সৃষ্টি করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার