সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

২৪ লাখ টাকার ভারতীয় বিড়ি ও শাড়ি জব্দ

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ১২:০২:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ১২:০২:৫৯ পূর্বাহ্ন
২৪ লাখ টাকার ভারতীয় বিড়ি ও শাড়ি জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও শাড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ও সদর উপজেলার চিনাউড়া বিওপি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২৪ লাখ ৯৮ হাজার ৪০০ টাকার ভারতীয় বিড়ি ও শাড়ির জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি। বিজিবি জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২০৯/৫-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিলডোয়ার নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৮০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করে। এই বিড়ির আনুমানিক মূল্য ৪ লাখ ২৮ হাজার ৪০০ টাকা। অপরদিকে, সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২১৬/এমপি থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিনাউড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৩৪৫ পিস মালিকবিহীন ভারতীয় শাড়ি জব্দ করে। এই শাড়িগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ ৭০ হাজার টাকা। এই দুটি অভিযানে জব্দকৃত বিড়ি ও শাড়ির মোট সিজার মূল্য ২৪ লক্ষ ৯৮ হাজার ৪০০ টাকা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি