সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

বিপর্যয় কাটিয়ে উঠলে পুনর্বাসন কর্মসূচি শুরু হবে: দুর্যোগ উপদেষ্টা

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ১১:৫১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ১১:৫১:৫৮ পূর্বাহ্ন
বিপর্যয় কাটিয়ে উঠলে পুনর্বাসন কর্মসূচি শুরু হবে: দুর্যোগ উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, সরেজমিনে আমি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছি। বন্যা পরিস্থিতি দেখেছি। পানি কমতে শুরু করেছে। অচিরেই মানুষ বাড়িঘরে যেতে পারবে আশা করছি। আশা করছি খুব দ্রুত আমরা এ বিপর্যয় কাটিয়ে উঠব। এরপর পুনর্বাসন কর্মসূচি শুরু হবে। সেটাও যেন সুন্দরভাবে হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকা শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় পরিদর্শন করতে এসে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িতে সেনাবাহিনীর তত্ত্ববধানে ত্রাণ পর্যবেক্ষণ কার্যালয়ে (অস্থায়ী) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে লক্ষ্মীপুর জেলায় সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাজেদুল হক রেজা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনাসহ বন্যার সার্বিক পরিস্থিতি ত্রাণ উপদেষ্টার সামনে আলোকপাত করেন। ত্রাণ উপদেষ্টা বলেন, ত্রাণ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সঙ্গে আমি কথা বলেছি। এখানে সুশৃঙ্খল ও সুবিন্যস্তভাবে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে দেখে আমি সন্তুষ্ট। তিনি বলেন, খালবিল দখলের ঘটনা নিয়ে আমি কথা বলছি। যারা দখল করেছেন, তারা নিজেরাই তা অপসারণ করলে আমরা খুশি হব। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী