সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

জামালগঞ্জে বালু ভর্তি ২ নৌকা জব্দ, গ্রেফতার ৪

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ১১:৩৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৪:২৬:৪৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে বালু ভর্তি ২ নৌকা জব্দ, গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে। অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর থানার ফুলভরি গ্রামের মো. আক্তার হোসেন (৩২), কাটাখালী গ্রামের নূর আলম (২৪), ফুলভরি গ্রামের তোফায়েল আহমদ (২৪) এবং তার ভাই মূসা মিয়া (২০)।

গত শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটের দিকে জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার ইউনিয়নের রক্তি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
জামালগঞ্জ থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গ্রেফতারকৃতদের নিকট থেকে প্রায় ১৩০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ ৬৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জামালগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ