সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

ইউনূস-শাহবাজ ফোনালাপ, ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ১১:৩৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ১১:৩৫:৫২ পূর্বাহ্ন
ইউনূস-শাহবাজ ফোনালাপ, ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়
সুনামকণ্ঠ ডেস্ক :: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এসময় পাকিস্তান ও বাংলাদেশ সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন উভয় নেতা। শুক্রবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানায় রেডিও পাকিস্তান। পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানান বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফোনালাপে উভয় নেতা একমত হন যে, দুই দেশের সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও একমত হন তারা। পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান শাহবাজ শরিফ। পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ড. ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাছাড়া বাংলাদেশে চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়েও সমবেদনা জানান পাকিস্তানি প্রধানমন্ত্রী। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক স¤পর্ক পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন শাহবাজ। দুই দেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে উভয় দেশের বাণিজ্যিক স¤পর্ক, সাংস্কৃতিক আদান-প্রদান ও উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার বিষয়েও গভীর ইচ্ছা প্রকাশ করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪