সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা

সিলেট থেকে সরাসরি পণ্য যাবে বিশ্ববাজারে

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ১২:২৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ১২:২৯:০৮ পূর্বাহ্ন
সিলেট থেকে সরাসরি পণ্য যাবে বিশ্ববাজারে
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পণ্য পরিবহনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট উদ্বোধন হবে আজ রবিবার। মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ার-এর যৌথ মালিকানায় এই পরিবহন সুবিধা চালু হবে। মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী জানিয়েছেন, এবার সিলেটের মাটি থেকে সরাসরি বিশ্ববাজারে পণ্য যাবে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমরা কারো মুখাপেক্ষী নই- আমরাই পারি, আমরাই গড়ি ভবিষ্যৎ। তিনি বলেন, সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হতে যাচ্ছে সরাসরি এয়ার কার্গো পরিবহন-মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ার-এর যৌথ মালিকানায় পরিচালিত এই নতুন যাত্রা আমাদের সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে রবিবার (২৭ এপ্রিল) বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এসকে বশির উদ্দিনও সেখানে উপস্থিত থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন