সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থা বাংলাদেশের বাণিজ্যের জন্য উদ্বেগের : মোস্তাফিজুর রহমান

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ১২:২৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ১২:২৫:১১ পূর্বাহ্ন
ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থা বাংলাদেশের বাণিজ্যের জন্য উদ্বেগের : মোস্তাফিজুর রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান যুদ্ধাবস্থা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের জন্য বড় শঙ্কার কারণ না হলেও যথেষ্ট উদ্বেগের। তিনি আশঙ্কা প্রকাশ করেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ভারত-পাকিস্তানের উত্তেজনা আঞ্চলিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করবে। সার্ক দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়, তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এর কার্যকারিতা পুনরুদ্ধারে চেষ্টা করছেন। এই প্রেক্ষাপটে যুদ্ধাবস্থা অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার ভারত। ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রফতানি করে থাকে বাংলাদেশ। ভারতের বাজারে এক বিলিয়ন ডলার রফতানির মাইলফলক ছুঁতে বাংলাদেশের ৪০ বছর সময় লেগেছিল, তবে পরবর্তী সাত বছরে তা বেড়ে দুই বিলিয়ন ডলারে পৌঁছায়। যদি ভারত সামরিক ব্যয় বাড়াতে বাধ্য হয়, তবে তাদের অর্থনৈতিক অগ্রাধিকার পরিবর্তন হতে পারে, যার বিরূপ প্রভাব বাংলাদেশের রফতানিতেও পড়তে পারে। বিনিয়োগ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, বিনিয়োগের প্রতিশ্রুতি যথেষ্ট নয়, বিনিয়োগ আকর্ষণে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচন বিলম্বিত হলে বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হতে পারে। অনুষ্ঠানে ছায়া সংসদ প্রতিযোগিতায় ‘সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন বিদেশি বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি করেছে’ প্রস্তাবের বিরোধিতা করে ইডেন কলেজের দল বিজয়ী হয়। সরকারি দলের ভূমিকায় ছিলেন ঢাকা কলেজের বিতার্কিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার