সুনামগঞ্জ , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

দোয়ারাবাজার-কপলা সড়ক সংষ্কার কাজে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৯:০০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৯:০০:৫১ অপরাহ্ন
দোয়ারাবাজার-কপলা সড়ক সংষ্কার কাজে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি:: দোয়ারাবাজার টু কপলা ভায়া শ্রীপুরবাজার সড়কে সংষ্কার কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুরবাজার সড়কে শিক্ষানুরাগী মো. ওলিউর রহমান'র সভাপতিত্ব ও শানুর ওয়াদুদ সাগর তালুকদারের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, কপলা টু দোয়ারাবাজার ভায়া শ্রীপুরবাজার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচল অযোগ্য ছিল। দোয়ারাবাজার থেকে কপলা পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক সংষ্কারে প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ হয়। গত কয়েক মাস ধরে সড়ক সংষ্কার কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু থেকেই সংষ্কার কাজে নানাভাবে অনিয়ম দুর্নীতি করে আসছে। প্রকাশ্যে নিম্নমানের কাজ করা হলেও এখানে দেখার কেউ নেই। বক্তারা আরও বলেন, সড়কে পাথর, বিটুমিনসহ চলমান সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং এলজিইডি কর্তৃপক্ষ তদারকি না করার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। সভাপতির বক্তব্যে সমাজকর্মী ওলিউর রহমান বলেন, ঠিকাদারের লোকজন ময়লা-আর্বজনা পরিষ্কার না করে কাজ করেছেন। কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার করে পিচ দেওয়ার কথা। তা না করে গাছের পাতা ও ময়লার ওপরই পিচ দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী এক ইঞ্চি ঢালাই হওয়ার কথা থাকলেও যেসব জায়গার পিচ উঠে গেছে সেখানে এক ইঞ্চি না দিয়ে হাফ ইঞ্চি পিচ ঢালাই দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পিচ দেওয়ার আগে যখন ইটের সুরকি দেওয়া হয় তখন রোলার মেশিন দিয়ে সমান করার কথা বলা হয়েছিল। কিন্তু রোলার দিয়ে সমান না করে পিচগালা করা হয়েছে। ফলে তিন কিলোমিটার কাজের হাতের টানে পিচ উঠে যাচ্ছে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুরবাজার পরিবহন মালিক সমিতির সভাপতি আলী আফরান, স্বাস্থ্য পরিদর্শক রেদওয়ানুর রহমান, স্বাস্থ্যকর্মী লাল মিয়া, ব্যবসায়ী নুরুল গণি, মাওলানা আলাউদ্দিন রেদওয়ান, শুকুর আলী, এমদাদ হোসেন, আঙ্গুর আলম তানছিন, আক্কাস আলী, নাছির উদ্দীন, আক্তার হোসেন, সফর আলী, জুয়েল আহমদ, লালমিয়া, জমির আলী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ