সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভালো সরকার থাকলে পদ্মা সেতুর ব্যয় আরও কমিয়ে আনা যেতো: সেতু উপদেষ্টা

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০৯:৪৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০৯:৪৭:১৬ পূর্বাহ্ন
ভালো সরকার থাকলে পদ্মা সেতুর ব্যয় আরও কমিয়ে আনা যেতো: সেতু উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: পদ্মা সেতু প্রকল্প ব্যয় সাশ্রয় করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে এরইমধ্যে প্রকল্পের মোট ব্যয় থেকে সাশ্রয় করা হয়েছে এক হাজার ৮৩৫ কোটি টাকা। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন শেষে শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এসময় উপদেষ্টা আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের সময় ভালো সরকার থাকলে ব্যয় আরও অনেক কমিয়ে আনা যেতো। প্রকল্পের মূল সেতুতে ৫৩০ কোটি, নদী শাসনে ৮০০ কোটি, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে ১৭৮ কোটি, মূল্য সংকোচনে ৫০০, ভূমি অধিগ্রহণে ১০৩ কোটি পরামর্শ ২০০ কোটিসহ মোট ১৮৩৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। বিগত সরকার পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ধরেছিল ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। এরইমধ্যে ব্যয় সাশ্রয় করে নির্মাণ ব্যয় কমিয়ে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে। এই সরকার জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করে সেতু উপদেষ্টা বলেন, এখন থেকে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রেই মূল্য সংকোচন নীতি অনুসরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি