সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪

জামালগঞ্জে নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১০:৫৪:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১০:৫৫:১৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মো. বায়েজীদ বিন ওয়াহিদ ::
নারী বিষয়ক সংস্কার কমিশনে কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা, নীপিড়ন বন্দসহ ৫ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুম্মা হেফাজতে ইসলাম জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা কেন্দ্রীয় মসজিদ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খেয়াঘাট এলাকায় পথ সভায় মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল করতে হবে। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্তরসহ সকল গণহত্যার বিচার করতে হবে। ফিলিস্তিনে এবং ভারতে মুসলমানদের গণহত্যা এবং তাদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে। তাছাড়া সকল মামলা অনতিবিলম্বে প্রত্যাহার এবং সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে।

এসময় হেফাজত নেতা মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও মাওলানা আলতাফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, ক্বাজী রশীদ আহমদ, মাওলানা আলী আকবর, মাওলানা কাউসার আহমদ, মাওলানা হাফিজুর রহমান, হাফিজ মফিজুর রহমান আলাল, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা তৌহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ফখরুল হাসান, মাওলানা দিলোয়ার হুসেন, মাওলানা মাছরুফ আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন

দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন