সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

বৈদ্যুতিক লাইনে কাজের সময় ভিডিও ধারণ করলেই ব্যবস্থা

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১২:৪১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১২:৪১:০৩ পূর্বাহ্ন
বৈদ্যুতিক লাইনে কাজের সময় ভিডিও ধারণ করলেই ব্যবস্থা
সুনামকণ্ঠ ডেস্ক :: পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত লাইনক্রুদের মধ্যে কিছু সংখ্যক লাইনক্রু বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় সোশ্যাল মিডিয়ায় প্রচারের উদ্দেশ্যে ভিডিও ধারণ করে উক্ত ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রচার করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এ ধরনের কর্মকা- বন্ধ না করলে এর সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বোর্ড। বৃহ¯পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক হাসিনা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা-কর্মচারী কর্তৃক পবিস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণের নিকট হতে চাঁদা উত্তোলন, গণস্বাক্ষর গ্রহণ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করাসহ বিভিন্ন দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকা- সংঘটিত হচ্ছে। এক্ষেত্রেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অফিস আদেশে বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারগণ উক্ত কর্মকা- বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথায় বর্ণিত কর্মকা-ের দায়ভার সংশ্লিষ্ট পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারও বহন করবেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ অফিস আদেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা