সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”
দোয়ারাবাজারে কিশোরীকে ধর্ষণ

জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধন সনদে বাবা হিসেবে দ-প্রাপ্তের নাম যুক্ত করার নির্দেশ

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৯:১৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৯:২০:৪৬ অপরাহ্ন
জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধন সনদে বাবা হিসেবে দ-প্রাপ্তের নাম যুক্ত করার নির্দেশ
সুনামকণ্ঠ ডেস্ক ::
দোয়ারাবাজার উপজেলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
গত বৃহস্পতিবার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন। রায়ে ধর্ষণের ফলে ওই কিশোরীর গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা হিসেবে দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম যুক্ত করে জন্মনিবন্ধন দিতে নিবন্ধককে নির্দেশ দেওয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত মাহবুবের (৩৫) বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলায়। তিনি পলাতক। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. শামছুর রহমান। মামলার আরজিতে বলা হয়, ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধী কিশোরী ও দন্ডপ্রাপ্ত মাহবুব প্রতিবেশী।
মেয়েটির বাবা ও মায়ের অনুপস্থিতিতে মাহবুব বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন। মেয়েটি ২০১৫ সালের ৬ জুন এক কন্যাসন্তানের জন্ম দেয়। তখন বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে প্রতিবেশী মাহবুব এবং তার মা-বাবাসহ অন্যদের জানান, মেয়েটির সঙ্গে এক প্রতিবেশীকে প্রায়ই মেলামেশা করতে দেখেছেন তারা। পরে গ্রামের লোকজন ওই নবজাতকের বাবা হিসেবে ওই ব্যক্তির নাম দিয়ে জন্মনিবন্ধন করানোর সিদ্ধান্ত দেন। কিন্তু মেয়েটি সুস্থ হওয়ার পর পরিবারকে জানায়, তাকে ওই ব্যক্তি নয়, ধর্ষণ করেছে মাহবুব। পরে মাহবুব ও তার পরিবার মেয়েটির উপযুক্ত বয়স হওয়ার পর মাহবুবের সঙ্গে বিয়ের ব্যবস্থা করবে বলে জানায়; কিন্তু কয়েক বছর যাওয়ার পর বিয়ের বিষয়টি অস্বীকার করেন মাহবুব।
এরপর ২০১৯ সালের ১৩ জুন মাহবুবের বিরুদ্ধে আদালতে মামলা করেন মেয়েরটির বাবা। সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার রায়ে উল্লেখ করা হয়েছে, জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবে নির্যাতনের শিকার মেয়েটি।
রায়ে মেয়েটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবার নাম পরিবর্তন করে মাহবুবের নাম উল্লেখ করে নতুন জন্মনিবন্ধন সম্পন্ন করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যুনিবন্ধককে নির্দেশ দেওয়া হয়েছে। - প্রথম আলো

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি