সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

উপাচার্যকে নিয়ে অভিযোগের প্রতিবাদে সুবিপ্রবি’র শিক্ষার্থীদের নিন্দা

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৮:০০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৮:০০:৪৬ অপরাহ্ন
উপাচার্যকে নিয়ে অভিযোগের প্রতিবাদে সুবিপ্রবি’র শিক্ষার্থীদের নিন্দা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীরা এসব অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, আমাদের মাননীয় উপাচার্য সম্পর্কে সংবাদ সম্মেলনে যে সকল অভিযোগ তোলা হয়েছে, সেগুলোর পক্ষে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়নি। এমন ভিত্তিহীন বক্তব্য শুধুমাত্র উপাচার্য নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ করছে। মাননীয় উপাচার্য একজন খ্যাতিমান অধ্যাপক ও গবেষক, যিনি দীর্ঘদিন ধরে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা অভিযোগ করেন, এই ধরনের প্রচারণা বিশ্ববিদ্যালয় এবং উপাচার্যকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার সুস্পষ্ট ষড়যন্ত্রের অংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে এই ভিত্তিহীন অভিযোগগুলো প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা শিক্ষার্থীরা কঠোর আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং পরবর্তীতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল-১ এর আবাসিক শিক্ষার্থীরাও এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ‘মিথ্যা’ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন। তারা জানান, শান্তিগঞ্জ থানার সন্নিকটে অবস্থিত ছাত্রী হলটি স¤পূর্ণ নিরাপদ এবং সেখানে শিক্ষার্থীরা নিরবচ্ছিন্নভাবে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আমাদের পড়াশোনা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। তারা বলেন, উপাচার্যের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো স¤পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি