সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জগন্নাথপুরে দুশ্চিন্তায় কৃষক, মেশিন ও শ্রমিক সংকটে ধানকাটা ব্যাহত

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৭:৪৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৭:৪৯:১০ অপরাহ্ন
জগন্নাথপুরে দুশ্চিন্তায় কৃষক, মেশিন ও শ্রমিক সংকটে ধানকাটা ব্যাহত
মো. শাহজাহান মিয়া :: জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের ছোট হাওরগুলোতে হারভেস্টার মেশিন ও শ্রমিক সংকটে ধানকাটা ব্যাহত হচ্ছে। ফলে জমির পাকা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। এর মধ্যে প্রতিদিনই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। শিলাবৃষ্টির আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে স্থানীয় কৃষক ও জমির মালিকদের। গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার সরেজমিনে পাটলি গ্রামের পাশের হাওরে গিয়ে দেখা যায়, মেশিন ও শ্রমিক সংকটের কারণে কোনো জমিতে একজন আবার কোনো জমিতে দুইজন জমির মালিক নিজেই ধান কাটছেন। হাওরজুড়ে জমিতে পাকা ধান দুলছে। কোনো কোনো জমিতে ধান পাকতে পাকতে রীতিমতো ঝরে পড়ার অবস্থা হয়েছে। স্থানীয় কৃষকদের মধ্যে কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এলাকা ধনী হয়ে গেছে। অনেক বেকার মানুষ অযথা ঘোরাঘুরি করলেও ধান কাটতে চায় না। যে কারণে স্থানীয় ধানকাটা শ্রমিক মিলছে না। বহিরাগত শ্রমিকও আসেনি। ধানকাটা মেশিনও পাচ্ছি না। জমিতে পাকা ধান রেখে রাতে ঘুম হয় না। তাই একাই নিজের ধান কাটতে নেমেছি। একা কিছুই করার নেই। তাই যতো দ্রুত সম্ভব ধানকাটা মেশিন চাই। এ বিষয়ে পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া বলেন, গত ৪/৫ দিন আগে থেকেই আমার ইউনিয়ন এলাকার জামাইকাটা, বিলচর, ঘাটিয়ার, এলেছি, আদাকান্দি, খলিয়ার, দলুয়া, ঘাঢ়ার হাওরসহ কমবেশি সকল হাওরের বোরো ধান পেকে গেছে। প্রতিদিন কৃষকরা আমাকে জানান, হারভেস্টার মেশিন ও শ্রমিক সংকটের কারণে তারা ধান কাটতে পারছেন না। ফলে জমির পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা। এর মধ্যে এক হাওরে একটি ছোট মেশিন নেমেছে। সেটি একবার ধান কাটলে ৩ বার বিকল হয়। এছাড়া মাঝে মাঝে ১/২ জন জমির মালিক নিজে ধান কাটছেন। এতে প্রায় মাত্র দুই ভাগ ধান কাটা হয়েছে। বাকি সকল হাওরের পুরো জমির পাকা ধান, হাওরেই মজে যাচ্ছে। কৃষকদের এমন অবস্থা দেখে আমি উপজেলা প্রশাসনে গিয়ে হারভেস্টার মেশিন প্রদানের জন্য বলেছি। আশা করছি, তারা দ্রুত মেশিন পাঠিয়ে ধানকাটার ব্যবস্থা করে দিবেন। জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ বলেন, জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় হচ্ছে নলুয়ার হাওর। তাই আমরা নলুয়ার হাওরকে বেশি গুরুত্ব দিয়ে দ্রুত ধানকাটার ব্যবস্থা করেছি। পাটলি ইউনিয়নের হাওরগুলো তুলনামূলক ছোট ও উঁচু জমি। তবুও ঘাটিয়ার হাওরে একটি মেশিন ধান কাটছে। আশা করছি, আগামী শনিবারের মধ্যে আরেকটি মেশিন নামবে। এতে চিন্তিত হওয়ার কারণ নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স