সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী

মার্চে সড়কে ঝরলো ৬১২ প্রাণ, আহত ১২৪৬

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ১১:৩১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১১:৩১:২৬ অপরাহ্ন
মার্চে সড়কে ঝরলো ৬১২ প্রাণ, আহত ১২৪৬
সুনামকণ্ঠ ডেস্ক :: গত মার্চ মাসে সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬১২ জন নিহত ও এক হাজার ২৪৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন তুলে ধরে হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এ প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মার্চে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৬৪১টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৬৬৪ জন নিহত ও ১ হাজার ২৫৩ জন আহত হয়েছে। এর মধ্যে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৬১২ জন নিহত ও এক হাজার ২৪৬ জন আহত হয়েছে। রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। নৌপথে আটটি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও একজন আহত হয়েছে। এতে আরও বলা হয়, এ সময়ে ২২৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জন নিহত ও ২০৮ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ২৭ শতাংশ, নিহতের ৪১ দশমিক এক শতাংশ ও আহতের ১৬ দশমিক ৬৯ শতাংশ। ওই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে ১৪৮টি। এ বিভাগে সড়ক দুর্ঘটনায় ১৫০ জন নিহত ও ৩৬৪ জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে বরিশাল বিভাগে, ৩১টি। ওই বিভাগে দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে রয়েছেন ২১ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৪৭ জন চালক, ৯৯ জন পথচারী, ৮৫ জন পরিবহন শ্রমিক, ৮১ জন শিক্ষার্থী, ১৪ জন শিক্ষক, ১১৩ জন নারী, ৫৮ জন শিশু, একজন আইনজীবী, একজন সাংবাদিক, একজন মুক্তিযোদ্ধা এবং ১৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। এদের মধ্যে নিহত হয়েছেন তিনজন পুলিশ সদস্য, তিনজন সেনা সদস্য, দুইজন বিজিবি সদস্য, একজন আইনজীবী, একজন মুক্তিযোদ্ধা, ১২১ জন বিভিন্ন পরিবহনের চালক, ৯৭ জন পথচারী, ৭৪ জন নারী, ৫২ জন শিশু, ৫১ জন শিক্ষার্থী, ২২ জন পরিবহন শ্রমিক, ১৪ জন শিক্ষক ও সাতজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। এ সময় সড়ক দুর্ঘটনায় সংঘটিত ৯১০টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৯ দশমিক ৭৮ শতাংশ মোটরসাইকেল, ২৩ দশমিক ৭৩ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১১ দশমিক ৮৬ শতাংশ বাস, ১৩ দশমিক ৯৫ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, পাঁচ দশমিক ১৬ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ১০ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, পাঁচ দশমিক ৪৯ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। সংঘটিত মোট দুর্ঘটনার ৫১ দশমিক ২৬ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ২২ দশমিক ৫৯ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৭ দশমিক ২০ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, শূন্য দশমিক ১৬ শতাংশ চাকায় ওড়না পেঁচিয়ে, সাত দশমিক ৯২ শতাংশ বিবিধ কারণে এবং শূন্য দশমিক ৮৪ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এ মাসে সংঘটিত মোট দুর্ঘটনার ৩৪ দশমিক ২৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৩ দশমিক ৪৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩৭ দশমিক ২৬ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার তিন দশমিক ৫৪ শতাংশ ঢাকা মহানগরীতে, শূন্য দশমিক ৬৭ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও শূন্য দশমিক ৮৪ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ

পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ