সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ৪৪ লাখ টাকার ভারতীয় ফুসকা ও জিরা জব্দ

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ১১:০১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১১:১২:০১ অপরাহ্ন
সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ৪৪ লাখ টাকার ভারতীয় ফুসকা ও জিরা জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অভিযানে ৪৪ লাখ টাকার ভারতীয় ফুসকা ও জিরা জব্দ করা হয়েছে।

ব্যাটালিয়নের অধীনস্থ লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৩/৮-এস থেকে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ১নং বাঁধাঘাট ইউনিয়নের বিন্নাকুলী এবং মদেরগাঁও এলাকায় এই অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি। বিজিবি জানায়, বুধবার (২৩ এপ্রিল) বেলা ১টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলা এই টাস্কফোর্স অভিযানে পরিত্যক্ত বাড়ি ও গুদাম তল্লাশি করে ১৭ হাজার ৬শ ৫০ কেজি ভারতীয় ফুসকা এবং ৬০ কেজি জিরা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৪৪ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। অভিযানে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মো: আবুল হাসেম, বিজিডিও-৩১৫ এর সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামসহ ২৮ জন বিজিবি সদস্য, ৫ জন পুলিশ সদস্য ও ১ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সবসময় অব্যাহত রয়েছে।
এরই ফলশ্রুতিতে এই এলাকায় অভিযান চালিয়ে এত বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও বলে, আটককৃত ফুসকা ও জিরা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স