সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

আগামীকাল থেকে সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ১২:০৪:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১২:০৪:২২ পূর্বাহ্ন
আগামীকাল থেকে সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু
শান্তিগঞ্জ প্রতিনিধি :: আগামীকাল ২৫ এপ্রিল শুক্রবার থেকে সারাদেশে একযোগে ১৯টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা। এরমধ্যে সিলেট বিভাগের একমাত্র সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সফলভাবে বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবি’র হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সেখ আব্দুল লতিফ, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জ্যোতির্ময় দাস, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এম. আবুল কাশেম আজাদ, অরিক্তি পুলিশ সুপার তাপন রঞ্জন ঘোষ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারফুদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোবারক হোসেন, বিভাগীয় চেয়ারম্যান ও প্রভাষক রাশেদ মাহমুদ, মো. আনোয়র হোসেন ওয়াদুদ, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক সোহেল তালুকদার, সাংবাদিক তোফায়ের আহমদ প্রমুখ। মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ২৫ এপ্রিল, ০২ মে ও ৯ মে তারিখে তিনটি ধাপে সিলেট বিভাগের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। তবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যা¤পাস না থাকায় পরীক্ষা কেন্দ্র হিসাবে, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ ও শান্তিগঞ্জ উপজেলায় স্থাপিত সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ ক্যা¤পাসে অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়। একই সাথে এই ৩দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। সেই সাথে সিভিল সার্জন সুনামগঞ্জের অধীনে ৩টি মেডিকেল টিম পরীক্ষাকেন্দ্রগুলোতে থাকার জন্য বলা হয়। মতবিনিময় সভায় আরো জানানো হয়, আগত পরীক্ষার্থী ও অভিভাবকরা যাতে আবাসিক হোটেলগুলোতে অতিরিক্ত টাকা দিয়ে থাকতে না হয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সেদিকে নজর রাখবেন। সভায় আরও জানানো হয়, আগামীকাল ২৫ এপ্রিল থেকে ৩টি ইউনিটে শুরু হওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেট বিভাগের একমাত্র কেন্দ্র সুবিপ্রবি। গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এরমধ্যে ২৫ এপ্রিল সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা। এতে অংশ নেবেন ২২৩ জন শিক্ষার্থী। ২ মে শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজ ও সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা এতে ৯২২ জন শিক্ষার্থী অংশ নেবেন এবং ৯ মে সুনামগঞ্জ টেক্সটাইল, আব্দুল মজিদ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘এ’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ২ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু